মঙ্গলবার , ২৩ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:১৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক আমিনুর রহমান জসিম

আবিদুর রহমান
মে ২৩, ২০২৩ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট জেলা শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজের স্কাউট শিক্ষক মুহাম্মদ আমিনুর রহমান জসিম।

আজ মঙ্গলবার (২৩ মে) দুপুরে সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ক্যাটাগরিতে তাকে জেলা শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত করা হয়।

মুহাম্মদ আমিনুর রহমান জসিম কোম্পানীগঞ্জ উপজেলা স্কাউটস্ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি ১৯৯০ সন থেকে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজে শিক্ষকতা করছেন। ১৯৯৯ থেকে স্কাউট দল পরিচালনা করছেন। ১৯৯৭ থেকে কোম্পানীগঞ্জ উপজেলা স্কাউটস্ এর নির্বাহী কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি ওয়েভ ফাউন্ডেশন কোম্পানীগঞ্জ উপজেলার এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের উপদেষ্টা, মরহুম ফারুক আহমদ স্মৃতি পরিষদের উপদেষ্টা এবং মরহুম ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষার উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন।

তিনি তাঁর কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তর ২০১৮ সভাপতি, ২০১৫ সালে সিএনসি’স, ২০১২ সালে লং সার্ভিস, ২০০৮ সালে বার টু দি মেডেল অব মেরিট, ২০০৫ সালে মেডেল অব মেরিট এবং ২০০০ সালে ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ডে ভূষিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।