রবিবার , ২১ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০০
আজকের সর্বশেষ সবখবর

লিডিং ইউনিভার্সিটিতে ইন্টার ইউনিভার্সিটি কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
মে ২১, ২০২৩ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের আয়োজনে দুইদিনব্যাপী ইন্টার ইউনিভার্সিটি কালচারাল ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।

এতে গান, নাচ, রেম্প, আবৃত্তি করে সবাইকে আনন্দ দেয় লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্যরা। তাছাড়া অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃত, সাস্ট সাহিত্য সংসত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোহনা (এমসি কলেজ) সংগঠন।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং এতে স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উপদেষ্টা মিসেস শাম্মী আক্তার।

এতে আরও বক্তব্য রাখেন ক্লাবের সহ- উপদেষ্টা সায়িদা নাজিয়া মাহবুবা, অনুষ্ঠানের টাইটেল স্পন্সর IECC-Sylhet এর পক্ষে ফজলে রাব্বি।

অনুষ্ঠান শেষার্ধে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাবের সভাপতি প্রলয় রকসিত, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ছাকিব, সহ-সভাপতি শাহারিয়ার হোসেন এবং স্বপ্নিল ঈশিতা।

সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি তুষার তালুকদার ও পারফর্মার লিড দিগন্ত তালুকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।