সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫১
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে সাফরি নদীর তীরে মিলল ১১১ রাউন্ড গুলি, দুই গ্রেনেড

সিলেটের সকাল রিপোর্ট :
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুরে সাফরি নদীর তীরে অভিযান চালিয়ে ১১১ রাউন্ থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি, দুটি রাইফেলের ম্যাগাজিন ও দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাউরভাগ মল্লিফৌদ গ্রামের একটি বাড়ির সামনে নদীর তীরে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এসআরবি-৯ অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।

এসআরবি জানায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে সাফরি নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি রাইফেলের ম্যাগাজিন, দুটি হ্যান্ড গ্রেনেড এবং থানা থেকে লুট হওয়া থ্রি-নট-থ্রি রাইফেলের ১১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি আরও জানায়, উদ্ধার করা দুটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরক দ্রব্য হওয়ায় সিলেটের বোম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে সেগুলো ধ্বংস করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা আলামতগুলো জিডিমূলে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।