মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৩৫ কেজি ওজনের ১৮ ফুট লম্বা বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে শহরের সদর ইউনিয়নের বন্ধন কমিউনিটির সেন্টারের পাশ থেকে অজগরটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই এলাকার ওয়াসিম মিয়া অজগর সাপটি দেখতে পান। পরে এলাকার লোকজন এত বিশালাকৃতির সাপ দেখে আতঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, আমরা খবর পেয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। সাপ আমাদের পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে কোনো সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে এবং প্রাণীটির ক্ষতি না করে উদ্ধারকারী সংস্থাকে খবর দিন।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, ‘উদ্ধারকৃত অজগর সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
