রবিবার , ২১ জুন ২০২৬, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১০
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ি ঢলে তলিয়েছে সাদা পাথর, পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক ::
জুন ২১, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

আজ রোববার (২১ মে) পর্যটনকেন্দ্রটি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া।

ইউএনও জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে পুরো পর্যটনকেন্দ্রটি পানিতে তলিয়ে গেছে। একই সাথে সেখানে থাকা অস্থায়ী দোকানপাটগুলোও জলমগ্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে পর্যটনকেন্দ্রে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় এটি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্ত এলাকায় আকস্মিক দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢলের পানির তীব্র স্রোতে সাদা পাথর এলাকায় থাকা অন্তত ৫০টি অস্থায়ী দোকান ভেসে গেছে। এতে স্থানীয় ব্যবসায়ীরা বেশ ক্ষতির মুখে পড়েছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা ও পাহাড়ি ঢল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সাদা পাথর এলাকায় না আসার অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।