শনিবার , ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩৭
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মুফতি আবুল হাসান এমপির শোক

সিলেটের সকাল ডেস্ক ::
জুন ১৩, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করে গণমাধ্যমে এক বার্তা দিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য,খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি।
শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় তিনি বলেন, ‘অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন সিলেটের আপামর জনতার কাছে বরেণ্য ব্যক্তিত্ব,সিলেট-৫ আসনের জনগণের একান্ত আপনজন। সবাইকে তিনি আপন করে নেয়ার মতো ব্যক্তিত্ব ছিলেন। এরকম একজন গুণী ব্যক্তি, দরদী সমাজসেবক ও বিদগ্ধ শিক্ষাবিদের শূন্যস্থান সহজে পুরণ হবার নয়। আমি মহান রাব্বুল আলামিনের কাছে মরহুমের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করছি।আল্লাহ তাঁর পরিবার-পরিজনকে ধৈর্য ধরার তাওফিক দিন।আমীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।