বুধবার , ২৭ মে ২০২৬, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৯
আজকের সর্বশেষ সবখবর

চামড়া সংগ্রহকারীদের ন্যায্য মূল্য নিশ্চিতে নজরদারিতে সরকার, প্রয়োজনে হস্তক্ষেপ: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ::
মে ২৭, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করতে সরকার নিবিড় নজরদারিতে থাকবে এবং প্রয়োজন হলে সরাসরি হস্তক্ষেপও করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৭ মে) দুপুরে সিলেটে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও ক্রয়ে বাজার পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রান্তিক পর্যায়ের সংগ্রহকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন এবং চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, চামড়া ক্রয়ে ধীরগতি দেখা দিলে সরকার প্রয়োজনে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে, যাতে বাজার সচল থাকে এবং চামড়া শিল্পে স্থবিরতা তৈরি না হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকারের এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হলো চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করা, রপ্তানি আয় বৃদ্ধি এবং সংশ্লিষ্ট খাতকে আরও কার্যকর ও লাভজনক করা।

এছাড়া আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, আগামী বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিনিয়োগ আকর্ষণের ধারাকে আরও শক্তিশালী করবে বলে সরকার প্রত্যাশা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।