রবিবার , ৩ মে ২০২৬, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫১

সড়ক দুর্ঘটনায় সিলেটে ঝরল ৮ শ্রমিকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক ::
মে ৩, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের তেলিবাজার এলাকায় নির্মাণ কাজে যাওয়ার পথে দক্ষিণ সুরমার তেতলি এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত আটজনের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। রোববার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন— সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত ফখরুল আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেঁততি গ্রামের বসির মিয়ার মেয়ে মোছা. মুন্নি (২৬), ভাটিপাড়া নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫), ধর্মপাশা উপজেলার সরিবা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী নার্গিস (৪৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা এলাকার সুরত আলীর ছেলে মো. বদরুল জামান (৪০) এবং একই উপজেলার শিবপুর গ্রামের কুটির বিশ্বাসের ছেলে পাণ্ডব বিশ্বাস (২০)। বাকি দুইজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অনেকে বলছেন- অজ্ঞাত দুইজন আপন ভাই। তাদের বাড়ি তাহিরপুর উপজেলায়। তবে, তা নিশ্চিত করে কেউ জানাতে পারেননি।

তারা বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টোদিক থেকে আসা কাঁঠালভর্তি একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক নিহত হন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যারা যান।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও দুজন নারী। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৪ জন মারা যান। বাকি ৪ জন হাসপাতালে মারা যান। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।