সোমবার , ২৭ এপ্রিল ২০২৬, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৭
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জ প্রতিনিধি ::
এপ্রিল ২৭, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জ উপজেলায় আকষ্মিক বজ্রপাতে এ তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন— সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর কাদিরের ছেলে জমির উদ্দিন (৩৮) এবং একই উপজেলার গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের কায়িদ হোসেনের ছেলে জমির হোসেন (৪০) এবং জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের রূপাবলী গ্রামের আবু সালেক (২০)।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ জানান, বিকেলে সদরের আব্দুল্লাহপুর গ্রামে দেখার হাওড়ে ধান কাটার সময় আকষ্মিক বজ্রপাতে জমির উদ্দিন এবং একই সময়ে গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের জমির হোসেন বাড়ি থেকে বের হয়ে বৈটাখালি নদীঘাট দিয়ে হাওড়ে যাওয়ার সময় বজ্রপাতে আহত হন। তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের রূপাবলী গ্রামের আবু সালেক হাওড় থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান।

এ ছাড়া শান্তিগঞ্জ উপজেলা হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে তিনজন আহত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।