রবিবার , ৩০ নভেম্বর ২০২৫, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:২০
আজকের সর্বশেষ সবখবর

পৌন চার ঘন্টা পর সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ৩০, ২০২৫ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

পৌনে চার ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন সিলেট জিআরপি থানার ওসি আব্দুল কুদ্দুছ।
এর আগে রাত ৮টা ৪৫ মিনিটে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকায় তেলবাহী ওয়াগন ( ৯৫২)-এর একটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, ভোরে সিলেটে পৌঁছে তেল আনলোড করা বিশেষ ট্যাংক –ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ফিরছিল। রাত ৮টা ৪৫ মিনিটে ট্রেনটি মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা লাইনের বাইরে চলে যায়। ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এলাকাবাসী ও রেলওয়ে সুত্রে জানা গেছে, খালি তেলবাহী ট্রেনটি ১৭ টি বগি নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্য রওনা দেয়। ফেঞ্চুগঞ্জ রেল সেতুর একটু পেছনে মল্লিকপুর এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
ট্রেনে থাকা ট্রেনের পরিচালক বুরহান উদ্দীন জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। উদ্ধার কার্যক্রমের জন্য সিলেট থেকে ইঞ্জিন এসে দু’পাশের বগি সরিয়ে নেয়।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, ঘটনার পর পরই ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ও আনসার ঘটনাস্থলে রয়েছে। এ কারণে ঢাকা – সিলেট ও সিলেট – চট্রগ্রামগামী যাত্রীবাহী ট্রেন বিভিন্ন ষ্টেশনে আটকা পড়ে আছে।
ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর কালনী এক্সপ্রেসের যাত্রী, সিলেটের সিনিয়র সাংবাদিক এনামুল হক জুবের জানান, রাত সাড়ে ১১টায় তিনি ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও স্টেশনে আটকা পড়েন।
রাত সাড়ে ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হলে যাত্রীরা অনেকটা হাঁফ ছেড়ে বাঁচেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।