শনিবার , ১২ জুলাই ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ছাত্রলীগ নেতা রুহিত গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
জুলাই ১২, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে মুজিবুর রহমান রুহিত নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাতে তাকে সিলেটের শাহপরাণ (র.) গেইট থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

রুহিত সিলেটের শাহপরান (র.) থানার চৌমুহনী এলাকার রাজন মিয়ার ছেলে। সে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি জানান, গতকাল শুক্রবার নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য রুহিতকে গ্রেপ্তার করা হয়েছে। সে একাধিক মামলার আসামী। এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন সে জামিনে বের হয়। আরেকটি মামলায় শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।