বুধবার , ২৫ জুন ২০২৫, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১০:৪০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক- ১০

ডেস্ক রিপোর্ট
জুন ২৫, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- মোঃ ওয়াজিদুর রহমান (৪৭), রাহুল কুড়ি (২২), মোঃ রিফাত ইসলাম (২৩), পলাশ (২২), সজিব আহম্মদ রাহি (১৯), হাসান আহম্মদ (২৪), মোঃ নুরুল ইসলাম (২৮), মোঃ আব্দুর শুক্কুর (৩০), আনিকা আক্তার রুপা (২২), আফসানা বেগম (২৩)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন বন্দর বাজারস্থ ‘সিটি হার্ট” আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৮ জন পুরুষ ও ২ জন নারী সহ মোট ১০ জনকে আটক করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।