বুধবার , ২৮ মে ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে নেশা জাতীয় সিরাপ ও বিদেশী মদসহ আটক-৩

ডেস্ক রিপোর্ট
মে ২৮, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫৫১ বোতল নেশা জাতীয় ‘এলকোডাইল’ সিরাপ ও ১৯২ বোতল বিদেশী মদসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।

আটককৃত ব্যক্তি- জৈন্তাপুর উপজেলার মৃত আ. মালেকের ছেলে রহমত মিয়া (২৮), মৃত আব্দুর রশিদের ছেলে মো. আনোয়ার হোসেন (২৩) ও মো. বিল্লাল মিয়ার ছেলে মো. আব্দুল কাদির (২১)।

র‌্যাব-৯ জানায়, মঙ্গলবার রাত ১১ টায় সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন বিরাইমারা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯২ বোতল বিদেশী মদসহ রহমত মিয়াকে আটক করা হয়।

এদিন দিবাগত রাতে আরেকটি অভিযানে ওই উপজেলার আসামপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫১ বোতল নেশা জাতীয় ‘এলকোডাইল’ সিরাপসহ ২ জনকে আটক করা হয়।

কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামতসমূহ সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।