মঙ্গলবার , ২৭ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৭
আজকের সর্বশেষ সবখবর

বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট

স্টাফ রিপোর্টার
মে ২৭, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট। মঙ্গলবার সকাল থেকেই তীব্র গরমে পুড়ছে সিলেটে। সোমবার রাতে বৃষ্টি হলেও এদিন সকাল থেকে চলছে তাপপ্রবাহ। সিলেটের আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪ ডিগ্রি। যা চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত রোববার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি। মঙ্গলবার সিলেটে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বছরের সর্বোচ্চ এই তাপমাত্রায় সকাল থেকেই তীব্র গরমে ভুগছেন নগরের বাসিন্দারা। যার কারণে জনজীবনে অস্থিরতা বিরাজ করছে। মানুষজন ঠিকমতো কাজ করতে পারছেন না। বাসা থেকে বের হলেই তীব্র তাপপ্রবাহে পড়তে হচ্ছে তাদের। এতে করে বেশি ভোগান্তিতে পড়ছেন পথচারী ও দিনমজুরেরা। যাদেরকে তীব্র রোদ উপেক্ষা করেই দৈনন্দিন কাজ করতে হয়।

নগরের জিন্দাবাজারে রিকশা চালাচ্ছিলেন ৪৫ বছর বয়সী রিকশাচালক রশীদ মিয়া। তিনি জানান, তীব্র গরমে এখানে দাঁড়ানোই যাচ্ছে না। তবুও ট্রিপ দিতে হচ্ছে। গরমের কারণে মানুষজনও কম বের হয়েছেন। ছায়ার খোঁজে বারবারই বসতে হচ্ছে।

গরম বাড়ায় লেবুর শরবত, ঠান্ডা পানি, কালো জাম ও লিচুর দোকানে ভীড় বেড়েছে। মানুষ গরমে হাঁপিয়ে পড়লেই সেখানে গিয়ে অল্প করে হলেও গরম নিবারণের চেষ্টা করছেন।

জিন্দাবাজার পয়েন্টে কালো জাম বিক্রেতা বিলাল উদ্দিন জানান, প্রতি কেজি কালো জাম ২০০ থেকে ১৮০ টাকা। সকাল থেকে ভালো বিক্রি হয়েছে। অনেকে বাসার জন্য কেজি প্রতি নিচ্ছেন আবার অনেকে জায়গায়ই ২০ থেকে ৪০ টাকার করে নিয়ে খাচ্ছেন। এপর্যন্ত প্রায় ৩০ কেজির মতো বিক্রি হয়ে গেছে।

আবহাওয়া অফিস সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেটে আজ বছরের সর্বোচ্চ তাপমাত্রা প্রথমে বিকেল ৩ টায় ছিল ৩৮.৩ ডিগ্রি। পরে বেলা বাড়ার সাথে এটি ৩৮.৪ ডিগ্রি হয়। এখন মাঝারী ধরনের তাপপ্রবাহ চলছে। কালও এর থেকে কম তাপমাত্রা হতে পারে। তবে বৃষ্টি হবে আজ রাতে নয়তো কাল বিকেল থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।