শনিবার , ২৪ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি ফলপ্রার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
মে ২৪, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওহিদ আহমদ (১৭) নামে এসএসসি ফলপ্রার্থী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার খলাছড়া ইউপির পশ্চিম লোহারমহল গ্রামে এ ঘটনা ঘটে। পরে শনিবার সকাল ১০ টায় তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ওহিদ পশ্চিম লোহারমহল গ্রামের আতাউর রহমান মুহুরির ছেলে। সে চলতি বছর ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।

জানা যায়, শুক্রবার রাতে নিজ বাড়িতে আইপিএস ঠিক করতে গিয়ে ওহিদ অসাবধানতাবশত বিদ্যুৎতের তারে জড়িয়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, এসএসসি ফলপ্রার্থী ওহিদ আহমদের আকস্মিক মৃত্যুতে তার শিক্ষক, সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া দেখা দিয়েছে। মেধাবী শিক্ষার্থী ওহিদ আহমদকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন মা-বাবাসহ আত্মীয় স্বজনরা।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আর শনিবার সকালে দাফন ও করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।