সোমবার , ১৯ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে কিশোর ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
মে ১৯, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে কিশোর ধর্ষণ মামলার আসামী জালাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেপ্তারকৃত জালাল উদ্দিন ফুল মিয়া (৫২) মোগলাবাজার থানার আলমপুরের মৃত আতাউর রহমান @আতাই মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি)মোগলাবাজার থানাধীন আলমপুর আবাসিক এলাকার বাগান বাড়ী সংলগ্ন আসামীর বসতঘরে অভিযান পরিচালনা করে এসএমপি, সিলেট এর মোগলাবাজার থানার এফআইআর নং-৮/৯৫ তারিখ- ২১/০৭/২৪ খ্রিঃ, ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) তৎসহ ৩২৮ পেনাল কোড ১৮৬০; এর মূলে সিলেট এর মোগলাবাজার থানা এলাকার কিশোর ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়।

কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে এসএমপর মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।