রবিবার , ১৮ মে ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫১
আজকের সর্বশেষ সবখবর

কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মে ১৮, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) বিকাল ২ টায় বিদ্যালয় হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা নুরজাহান মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তালুকদার।

প্রধান শিক্ষক জয়নাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল আলীম, সহকারী প্রধান শিক্ষক সৈয়দুজ্জামান, সহকারী শিক্ষক মাহফুজুর রহমান, উত্তম চক্রবর্তী, অভিভাবক সদস্য হাজী ফজলু মিয়া, সুলেমান তালুকদার, আসক আলী, জয়দুন বেগম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।