শনিবার , ১৭ মে ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভারতীয় অবৈধ পণ্য সহ আটক- ৩

ডেস্ক রিপোর্ট
মে ১৭, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ভারতীয় অবৈধ পণ্য সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় একটি মাইক্রোবাসও আটক করে জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- পিরোজপুর সদরের মৃত খলিলুর রহমানের ছেলে মো. শামীম (৪২), পটুয়াখালীর ধুমকী এলাকার মৃত দলিল উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (৪৫) ও ঢাকার মিরপুরের মৃত আফজাল শেখের ছেলে মো. রমজান (১৯)।

পুলিশ জানায়, শুক্রবার সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা বাইপাস পয়েন্ট সংলগ্ন বনফুল দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে ১ টি সিলভার রংয়ের HIACE মাইক্রোবাস ও অবৈধ ভারতীয় পণ্যসহ ৩ জনকে আটক করা হয়।
এসময় ভারতীয় অবৈধ পণ্য EYE SHAPED SOFT CANDY- ৬৪ হাজার ৫০০ পিস, Eyeball চকলেট- ১ হাজার ৫০০ পিস, SNIGKERS চকলেট ৪৮০ পিস, PONDS Face Wash (100gm) ২২০ পিস, SWING জুস (125ml) ১০০ পিস, Appy Fizz (125ml) ৬০ পিস উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৮ হাজার ৬০০ টাকা।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।