সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে ১৯০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কেএম শহিদুল ইসলাম সোহাগ। এসময় তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- ওই উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের বগাইয়া (মুসলিমপাড়া) গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ আলী (২৭) ও আব্দুল কুদ্দুসের ছেলে কামাল হোসেন (৩৬)।
র্যাব জানায়, শনিবার রাতে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন ১৩নং বিছানাকান্দি ইউনিয়নের উপরগ্রাম হাদারপাড় বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
