রবিবার , ২৭ এপ্রিল ২০২৫, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেট শুটার হান্নান গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৭, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে এম এ হান্নান ওরফে শুটার হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সিলেট নগরের টিলাগড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত এম এ হান্নান শহরতলীর মেজরটিলা দক্ষিণ ইসলামপুরের ফাল্গুনী আবাসিক এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, শুটার হান্নান একজন অস্ত্রধারী ব্যক্তি। সে অস্ত্রধারী হিসেবে সবার কাছে পরিচিত এবং এই অভিযোগে মামলাও রয়েছে থানায়। সে টিলাগড়ের আওয়ামীলীগ নেতা কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বডিগার্ড ও একজন ডেভিল। তার বিরুদ্ধে কোতোয়ালী থানা ও শাহপরাণ থানায় ২ টি করে মামলা রয়েছে। তাকে শনিবার গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শুটার এমএ হান্নান সিলেটে অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। এমসি কলেজে ছাত্রলীগের হামলার সময় অস্ত্রহাতে তার ছবি ভাইরাল হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।