সিলেটে ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার সাকের পেকেখালের মৃত আব্দুল মছব্বিরের ছেলে সাজেদুল ইসলাম সোহেল (৩০) ও নগরের এয়ারপোর্ট থানার বড়বাজার এলাকার ফজলু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।
পুলিশ জানায়, শনিবার রাতে সিলেটের এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী সাকিনস্থ মিথুন ওয়ার্কসনের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করা হয়।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আসামীদ্বয়ের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
