সিলেটে ৬ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নেতৃত্বে সিলেটের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটকেট চকলেট, ফুচকা, শুটকি, পান এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিকআপ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য- ৬ কোটি টাকা।
এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
