ফেরি নৌকা চালানোর সময় সিলেটের কুশিয়ারা নদীতে বজ্রপাতে জিলাল মিয়া (৩৮) নামে এক নৌকাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত জিলাল মিয়া উপজেলার বাঘমারা পশ্চিম পাড়া এলাকার মৃত নাছিম মিয়ার ছেলে। তিনি পেশায় একজন নৌকা চালক।
বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান আজকের পত্রিকাকে জানান, প্রতিদিনের মত জিলাল মিয়া নদীতে নৌকা চালাতে বের হোন। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জিলাল মিয়া মারা যান। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
