শনিবার , ৫ এপ্রিল ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩২
আজকের সর্বশেষ সবখবর

বিলবোর্ড দেখাতে গাছের ডালপালা কর্তন করা আমিরের দলীয় পদ স্থগিত

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ৫, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো বিএনপি নেতার দলীয় সকল পদ স্থগিত করেছে বিএনপি। শুক্রবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

দলীয় সকল পদ স্থগিত ওই বিএনপি নেতা মো. আমির হোসেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে আপনার ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে আমির হোসেন দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি ইতিমধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। আমির হোসেনের এই গর্হিত কাজের জন্য নির্দেশক্রমে আগামী ৩ মাসের জন্য তাহার প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পদ স্থগিত করা হলো।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে নগরের মদিনা মার্কেট এলাকায় একটি বড় বিলবোর্ড টানান মো. আমির হোসেন। এই বিলবোর্ডের সামনে একটি গাছ থাকায় সেটি পথচারীদের দৃষ্টিগোচর করতে গাছটির সব ডালপালা কেটে দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।