রবিবার , ১৬ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২০
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে ১৭ পরগনার মুরব্বিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৬, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী ১৭ পরগনার মুরুব্বিদের সম্মানে ইফতার মাহফিল সিলেট নগরের মিরাবাজারে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হেলাল আহমদের উদ্যোগে একটি অভিজাত হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে ১৭ পরগনার বিশিষ্ট মুরুব্বি কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসিক উদ্দীন চৌধুরী , খরিল পরগনার এনায়েত উল্লাহ চেয়ারম্যান , পাঁচবাগ পরগনার আব্দুল মতিন চেয়ারম্যান, চতুল পরগনার মাওলানা আবুল হোসাইন চেয়ারম্যান , বর্ণফূদ পরগনার মাস্টার আবু বক্কর চেয়ারম্যান, মোলাগুল পরগনার আহমদ সুলেমান চেয়ারম্যান, জৈন্তাপুর রাজ পরগনার শুকুর মিয়া, সাতবাক পরগনার মাওলানা জামিল আহমদ, চাউরা পরগনার সেলিম আহমদ, চতুল পরগনার আলমাস চৌধুরী ও মুহিবুল হক বাবুল, হরিপুরের ইলিয়াস মিয়া মেম্বার, বর্ণফূদ পরগনার ওমর ফারুক ,বাউরভাগ পরগনার তৈমুর রশিদ, জৈন্তাপুর রাজ পরগনার আব্দুল আহাদসহ অন্যান্য পরগনার সালিশী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ,উলামায়ে কেরাম, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।