বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৬২০ পিস ইয়াবাসহ আটক- ২

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৩, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৬২০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুছা মিয়ার ছেলে জহির উদ্দিন (৫৫) ও মৃত রজব আলীর ছেলে শাহাব উদ্দিন (৫৫)।

পুলিশ জানায়, বুধবার বিকেলে গোয়াইনঘাট থানাধীন ৩নং পূর্ব জাফলং ইউপির নলজুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে দেহ তল্লাশি করে ৬২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।