সোমবার , ১০ মার্চ ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৬
আজকের সর্বশেষ সবখবর

‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫’ উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
মার্চ ১০, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে “জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫” উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেটের জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান।

আলোচনা সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেটের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল।

এছাড়াও বক্তব্য রাখেন সিভিল সার্জন সিলেটের মেডিকেল অফিসার ডা. তাসনোভা প্রধান রুমী, সিলেট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচালক মো. ফারুক হোসেন শিকদার, লিশ সুপারের কার্যালয় সিলেটের পুলিশ পরিদর্শক সুধাংশু চক্রবর্তী, আবহাওয়া অফিস সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ব্রাকের জেলা সমন্বয়ক অনিক আহমেদ অপু, ইসলামিক রিলিফের জেলা প্রকল্প ব্যবস্থাপক মো. আতিকুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র যুব সদস্য আফজাল হোসেন,জেলা রোভার স্কাউট সিলেটের প্রতিনিধি সাইফুল আমীন, আরবান কমিউনিটি সিলেটের ভলান্টিয়ার অ্যাডভোকেট মামুন হোসেন ও সরকারী/বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ।

উক্ত আলোচনা সভা পরিচালনা করেন সিলেট সদরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।

আলোচনা সভা শেষে ডিসি অফিসের সামনের মাঠে অগ্নিকান্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।