বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ আল গালিবকে (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক) সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সিলেটের বেসরকারি পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি সম্প্রতি সংগঠনের সিলেট মহানগরের গঠিত কমিটিকে প্রত্যাখ্যান করেছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে সিলেট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সিলেটের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহিদ হাসান।
সংবাদ সম্মেলনে সিলেটের লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশ নেন।
