মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

#ফ্যাসিস্টের পতনের পরও জননেতা এটিএম আজহার কারাগারে কেন জাতি জানতে চায়- রফিকুল ইসলাম খান

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন- ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। প্রধান বিচারপতিকেও পালাতে হয়েছে। সেসব জ্যুডিশিয়াল কিলারদের প্রহসনের বিচারে জননেতা এটিএম আজহারুল ইসলামকে এখনো কারাগারে কেন জাতি জানতে চায়। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইতোমধ্যে অনেক পরীক্ষা দিয়েছে। নতুন করে পরীক্ষা নেয়ার চেষ্টা করবেন না। আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, জুলুম-নিপীড়নে শিকার হয়েছি। কিন্তু হার মানিনি। মানবোও না। ২০ ফেব্রুয়ারীর মধ্যে জননেতা এটিএম আজহার ভাইকে মুক্তি দিন। অন্যথায় উদ্ভুত পরিস্থিতির জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী থাকতে হবে।

তিনি মঙ্গলবার বিকেলে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জামায়াত কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে জামায়াতের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে সমাপ্ত হয়। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। দীর্ঘদিন পর প্রকাশ্যে রাজপথে জামায়াতের মিছিল ঘিরে নেতাকর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। সিলেট মহানগর ও জেলার আওতাধিন সকল উপজেলা পৌর থানা ও ওয়ার্ড শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো সিলেট নগরী মিছিলের নগরীতে পরিনত হয়।

এসময় তিনি বলেন, ৫ আগস্টের পরে তৎকালিন বিরোধী দলের সাজাপ্রাপ্ত সকলেই মুক্ত হয়েছেন। তাহলে আজহার ভাই এখনো জেলে কেনো? ছাত্র-জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে ফ্যাসিস্টকে বিদায় করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আপনারা ক্ষমতায় থাকবেন আর আজহার ভাই জেলে থাকবেন তা হবেনা। ফ্যাসিস্টের যেসব দোসররা সরকারের ভেতরে বাইরে রয়েছে আমরা তাদের চিনি। তারা জননেতা আজহারের মুক্তি বাধাগ্রস্থ করছে। এদের সরকার থেকে বিদায় করুন। অন্যথায় পরিনতি ভালো হবেনা।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারী মো. শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী জয়নাল আবেদীনের যৌথ সঞ্চালনায় রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সাবেক ফেঞ্চুগঞ্জ চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সাবেক গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও ফেডারেশনের সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ, শাবি ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার, ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সভাপতি মনিরুজ্জামান পিয়াস ও জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ রাজু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।