শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১৭০ ক্যারেট ভারতীয় কমলা সহ আটক- ২

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ১৭০ ক্যারেট ভারতীয় কমলা (কেনু) সহ ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় দুইটি পিকআপ আটক করা হয়। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার আটলিহাই গ্রামের আব্দুন নূরের ছেলে আবুল হাসনাত (৪২) ও একই এলাকার লাফনাউট গ্রামের সৈয়দ উল্লাহর ছেলে ইমন আহমদ (২২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানা এলাকার মুরাদপুর পয়েন্টে পুলিশ চেকপোস্টের মাধ্যমে বাইপাস রোড দিয়ে সিলেট শহরের দিকে আসা ২ টি পিকআপ আটক করে। এসময় ভারতীয় কমলা (কেনু) ভর্তি দুটি পিকআপসহ ২ জনকে আটক করা হয়। সেখানে তল্লাশী করে ১৭০ ক্যারেট ভারতীয় কমলা (কেনু) উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত দুইজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত এলাকা থেকে কমলা (কেনু) সংগ্রহ করে সিলেট শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এবং এই অপরাধে আরও জড়িত রয়েছে বলেও জানায়। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।