সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৯
আজকের সর্বশেষ সবখবর

পূণ্যভুমি সিলেটে কোন ভাস্কর্য-ম্যুরাল মেনে নেয়া হবেনা

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২৭, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

#হযরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলার মতবিনিময় সভা

হযরত শাহজালাল (রহ.) শিরক উৎখাতে পূণ্যভূমি সিলেট এসেছিলেন। পবিত্র এ ভূমিতে কোন ভাস্কর্য-ম্যুরাল মেনে নেয়া হবেনা। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারণে বারবার জেলা প্রশাসকের নিকট দাবি জানানো হয়েছে। কিন্তু জনদাবী বারবার উপেক্ষা করা হচ্ছে। প্রশাসনের এই গড়িমসি সিলেটের তাওহীদি জনতা মেনে নিবে না।

রোববার রাতে নগরের একটি অভিজাত হোটেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। হযরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলার উদ্যোগে অনুষ্ঠিত সভায় সিলেটের প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম, রাজনৈতিক, সামাজিক, ছাত্র ও ইমাম সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ম্যুরাল অপসারণের লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়। সমাবেশ সফলে চার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও প্রচারণার কর্মসূচি নেয়া হয়।

তাওহীদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সিলেট মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমন্বয়ক হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, মুফতি রশিদ আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।