মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ছিনতাই করাকালে ২ টি সিএনজিসহ আটক- ৪

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ২ টি সিএনজি সহ ছিনতাই করাকালে ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার রাতে সিলেট নগরের মিরাবাজারস্থ হোটেল সুপ্রীমের সামনে অভিযান পরিচালনা করে স্থানীয় লোকজনদের সহায়তায় ছিনতাই করাকালে ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- সিলেটের শাহপরাণ(রহ.) থানার বালুচরের কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ (৩৫) ও জালালাবাদের টুকেরবাজারের ভাইয়ারপাড় গ্রামের নূর মিয়ার ছেলে আক্তার আহমদ (২৯)। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ১ টি সিএনজি অটোরিক্সা আটক করে জব্দ করা হয়।

অপরদিকে, এদিন বিকেলে নগরের পাঠানটুলাস্থ নিউ টাইল নামীয় মিউজিয়ামের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে স্থানীয় লোকজনদের সহায়তায় ছিনতাই করাকালে ২ ছিনতাইকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের মোগলাবাজারের হাসামপুরের মো. ছিদ্দিক আলীর ছেলে মো. হামিদুর রহমান (২৪) ও নগরের ইলেকট্রিক সাপ্লাই রোডের মৃত আজমল হোসেনের ছেলে আজহার (৩৭)। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সা আটক করে জব্দ করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর সিএনজিগুলো জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।