মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের যেসব এলাকায় বৃহস্পতিবার সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরের কয়েকটি এলাকায় আগামী বৃহস্পতিবার সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩ কেভি উপশহর ফিডার এবং ১১ কেভি সেনপাড়া ফিডারের টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ এবং ১১ কেভি রায়নগর ফিডারের নবারুন, সোনারপাড়া, মজুমদারপাড়া, খাঁরপাড়া, দর্জিপাড়া, ফরহাদখার পুল, পূর্ব মিরাবাজার ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে। সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।