শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০০
আজকের সর্বশেষ সবখবর

শনিবার সিলেটে ওয়াজ করবেন ড. মিজানুর রহমান আজহারী

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে আসছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শনিবার সিলেটের এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী ৩৬ তম তাফসীর মাহফিলের শেষ দিন সন্ধ্যায় মাহফিলে উঠবেন তিনি।

শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘সিলেট বিভাগের বন্ধুরা,
ইনশাআল্লাহ আগামীকাল থাকবো সিলেটের এম সি কলেজ ময়দানে, আঞ্জুমানে খেদমতে কুরআন-এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।’

এদিকে, আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে আয়োজিত বৃহস্পতিবার থেকে চলমান ৩ দিনব্যাপী ৩৬তম তাফসীর মাহফিলে এই প্রথমবারের মতো বক্তব্য রাখবেন আজহারী। এর আগে গ্রেপ্তার হওয়ার পূর্ব পর্যন্ত এই মাহফিলে টানা ৩৫ বছর বক্তব্য রেখেছেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী।

আঞ্জুমানে খেদমতে কুরআনের কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম বাবুল জানান, মাহফিলে ১০ লাখেরও অধিক মানুষের সমাগম হতে পারে। লক্ষ- লক্ষ লোক সমাগমের কথা চিন্তা করে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনভোগান্তি এড়াতে ও মাফফিলে আগত মুসল্লীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।পাশাপাশি আয়োজকদের পক্ষে মাঠে আড়াই হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন।

এবিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, তাফসীর মাহফিল ঘিরে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ৭০০ এরও অধিক পুলিশ মাঠে রয়েছেন। আমরা বাইরে থেকে অতিরিক্ত ২০০ ফোর্স এনেছি। আশা করছি সুশৃঙ্খলভাবে ৩ দিনব্যাপী মাহফিল সমাপ্ত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।