শনিবার , ৪ জানুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৪, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ১ কোটি ৯ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, শনিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, চিনি, কম্বল, গরু, বিয়ার, Tab Targeet বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর, ও শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যহৃত পিকআপ ও ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য- ১ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।