বুধবার , ১ জানুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

নতুন বছরের সূচনা লগ্নে সিলেট ক্লাব লিমিটেডের নতুন কার্যকরী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার রাতে ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিলেট ক্লাবের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট হানিফ আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে নব-নির্বাচিত প্রেসিডেন্ট আফজাল রশীদ চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট হাছিন আহমদ, ক্লাবের উপদেষ্টা ফয়সল আহমদ চৌধুরী, সাবেক প্রধান উপদেষ্টা মো. হাফিজ আহমদ, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, ডাইরেক্টর অ্যাডমিন খলিলুর রহমান চৌধুরী, ডাইরেক্টর ফাইনেন্স ওযাসিম আহমদ চৌধুরী, ডাইরেক্টর স্পোর্টস এন্ড কালচার শাহাদৎ হোসেন টিংকু, ডাইরেক্টর রিক্রিয়েশন সাজেদ আহমদ তাসহুদ বাপ্পী, ডাইরেক্টর অ্যাকোমেডেশন হাসান মুরাদ খাঁন রুমি, সাবেক ডাইরেক্টর অ্যাডমিন রথীন্দ্র কুমার দাশ নিশু, সাবেক ডাইরেক্টর ফাইনেন্স মোহাম্মদ হানিফ, সাবেক ডাইরেক্টর স্পোর্টস এন্ড কালচার জিল্লুর রগমান সুমন ও বিপুল সংখ্যক ক্লাব সদস্য।
এ উপলক্ষে ক্লাবে ডিনার সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।