বুধবার , ১ জানুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৬
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক আটক

সিলেটের সকাল রিপোর্ট
জানুয়ারি ১, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

আটককৃতরা হলেন- ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানার ওয়ামলিংক গ্রামের মৃত কয়াইতের ছেলে ব্লোমিং স্টার (৩২) ও একই জেলার সাইগ্রাম থানার চেলার বার্মন টিলা গ্রামের মৃত গোমারুর ছেলে লোকাস (৫৫)।

বিজিবি জানায়, বুধবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার দমদমা এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক ব্লোমিং স্টার এবং দোয়ারাবাজারের বাংলাবাজার এলাকার সীমান্ত পিলার ১২৩৬ থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাউরা নামক স্থানে লোকাসকে (৫৫) অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবির টহলদল আটক করে।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত ২ জন ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।