মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৩ কোটি ৩৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেটের সকাল রিপোর্ট
ডিসেম্বর ২৪, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৩ কোটি ৩৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থান-কাপড়, রিপিটার, ডুপ্লেক্স, রেডিও সেট, কম্বল, ক্লপ জি ক্রিম, জিরা, চিনি, ঔষধ, আপেল, কমলা, বিভিন্ন প্রকার ক্রীম, বিভিন্ন প্রকার প্রসাধনী আইটেম এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন আটক করে। যার আনুমানিক বাজারমূল্য- ৩ কোটি ৩৫ লাখ ৮ হাজার ৮৯০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।