শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৮
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ফখর উদ্দিন
ডিসেম্বর ১৪, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে আতাই মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার ইছাকলস ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুটামারা গ্রামের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের বিলেরখড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আতাই মিয়া পুটামারা গ্রামের পশ্চিম পাড়া মৃত বশির মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় আতাই মিয়াকে বাড়ি থেকে পুটামারা বাজারে দেখা যায়। তারপর থেকে আর কোনো সন্ধান পাওয়া যায় নি। আজ সকালে বোরো ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ঘটনাস্থলে আছি। ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে তাঁকে কী কারণে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।