বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৮
আজকের সর্বশেষ সবখবর

বৃহত্তর পূর্ণাছগাম ছাত্র পরিষদের প্রথম মেধাবৃত্তি প্রদান

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১১, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর পূর্ণাছগাম ছাত্র পরিষদ আয়োজিত প্রথম মেধাবৃত্তি-২০২৪ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার পূর্ণাছগাম উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় পূর্ণাছগাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মকবুল হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহত্তর পূর্ণাছগাম ছাত্র পরিষদের সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে ও লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাড়ুয়া আনোয়ারা স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জৈন্তিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ,পূর্ণাছগাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. ফখর উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আজিজুর রহমান আজিজ, বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা-কমান্ডো মো. আলিম উদ্দীন, পূর্ণাছগাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম রাব্বানী, বির বিক্রম চৌধুরী, উত্তম বেপারী, কাজল দাস, ইমরান আহমদ কারিগরি কলেজের প্রভাষক কয়েছ আহমদ, শামসুল ইসলাম, আব্দুল কাইয়ুম, আলতা মিয়া, মিজানুর রহমান, এবাদুর রহমান রুমেল।

শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন- মাহমুদুল হাসান সুমন ও গীতা পাঠ করেন- কাজল বিশ্বাস।

এছাড়া উপস্থিত ছিলেন- এবাদুর রহমান সুমন, মাসুক আহমেদ, এমদাদুল হক, মিলাদুর রহমান, মামুনুর রশীদ, কাজল বিশ্বাস, ইসরাক আলী, তোফায়েল রশীদ, লাহিন মিয়া প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।