সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

সিলেটের সকাল রিপোর্ট
ডিসেম্বর ৯, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ধর্ষণ মামলার ১জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিলেট। আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল।

গ্রেপ্তারকৃত ফরহাদ (৩৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ননগর উত্তরের দুদু মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, রোববার বিকেলে অভিযান পরিচালনা করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানা এলাকা থেকে ধর্ষণ মামলার (সিলেট জেলার গোয়েইনঘাট থানার এফআইআর নং-২, তারিখ- ০১ অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু আইন (সংশোধনী) ২০০৩ এর ৯ (১) মুলে ১ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফালে আহমেদ জানান, তাকে আজ র‌্যাব পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।