শনিবার , ৩০ নভেম্বর ২০২৪, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের যেসব এলাকায় সোমবার বিদ্যুৎ থাকবে না

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ৩০, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেট নগরের কয়েকটি এলাকায় সোমবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ শনিবার (৩০ নভেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১১ কেভি সোবহানীঘাট ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফিডারের আওতাধীন মেন্দিবাগ, সোবাহনাীঘাট, বিশ্বরোড, চালিবন্দর, কাস্টঘর, জেলগেট, বন্দররোড, ওসমানী শিশুপার্ক, মুহিত ক্রীড়া কমপ্লেক্স ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু এবং সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।