বুধবার , ২৭ নভেম্বর ২০২৪, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ২৭, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

বিজিবি জানায়, ২৫ থেকে ২৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৩৫০ কেজি ভারতীয় চিনি, ২ হাজার ৬৯ পিস ভারতীয় কাশ্মীরি রুমাল, ৮ টি ভারতীয় কম্বল, ৪ টি ভারতীয় গরু, ২ টি প্রাইভেটকার এবং ১ টি মোটরসাইকেল আটক করে৷ আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।