বুধবার , ২০ নভেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সোয়া ৫ হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক- ২

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২০, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৫ হাজার ২৫০ কেজি ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে সিলেট নগরের খাসদবীর এলাকা থেকে চিনি বহনকারী একটি ট্রাক সহ তাকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুরের মো. বিলাল উদ্দিনের ছেলে মো. রুবেল আহমদ (২০) ও বিছনাকান্দির আলী হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২৪)।

পুলিশ জানায়, বুধবার ভোরে সিলেট নগরের আম্বরখানা-এয়ারপোর্ট রোডের খাসদবীর মদনী মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি ট্রাক থেকে ১০৫ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়। যার প্রতি বস্তায় ৫০ কেজি করে ৫ হাজার ২৫০ কেজি ভারতীয় চিনি ছিল এবং আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। এসময় চিনি বহনকাজে জড়িত থাকায় ১টি ট্রাক জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামীদ্বয় ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।