ভারতীয় কসমেটিকস, মদ ও পশুসহ প্রায় অর্ধ কোটি টাকার চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বিষয়টি জানিয়েছেন।
বিজিবি জানায়, সোম ও মঙ্গলবার সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় কসমেটিকস, চিনি, গরু-মহিষ, চা-পাতা ও মদ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ ৪২ হাজার ৭৫০ টাকা।
এবিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বলেন, আটককৃত মদ ও বিয়ার সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
