সোমবার , ১৮ নভেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৮
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি পুলিশ কনস্টেবল ৫ দিনের রিমান্ডে

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৯ জুলাই সিলেট নগরের বন্দরবাজারে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে গতকাল রোববার (১৭ নভেম্বর) রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় তুরাব হত্যা মামলার অন্যতম আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহাকে।

আদালত সূত্রে জানা যায়, তুরাব হত্যা মামলার অনত্যম আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহার ৭ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম জানান, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল ডিএমপিতে কর্মরত ছিলেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।