শনিবার , ১৬ নভেম্বর ২০২৪, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৩
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের জন্য কমিশন গঠন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ কমিশন গঠন করা হয়।

সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামকে প্রধান কমিশনার এবং প্রবীণ আইনজীবী মো. বদরুল আলম ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাব্বির আহমদকে কমিশনার হিসেবে মনোনীত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ২১ কার্যদিবসের মধ্যে ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজন করবে।

প্রেসক্লাবের সভাপতি মো. শাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবিদুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, অফিস সম্পাদক আনোয়ার সুমন, কোষাধ্যক্ষ আলী হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, পাঠাগার সম্পাদক ফখর উদ্দিন, কার্যকরি সদস্য আব্দুল জলিল, আব্দুল হামিদ, লবীব আহমদ ও ফারুক আহমেদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।