শুক্রবার , ৮ নভেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৯
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ৮, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বৃহস্পতিবার রাতে তাকে নগরের মদিনা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন (৪৫) কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের আব্দুল মালেক আমিনের ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ রাত পৌনে দশটায় সিলেট নগরের মদিনা মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে (এসএমপি, সিলেটের কোতোয়ালী থানার এফআইআর নং-২৭/৩৮২, তাং-২৬ আগষ্ট ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে পলাতক আসামী ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে।

শুক্রবার র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, গ্রেপ্তারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।