বিশ্ব হেড নেক ক্যান্সার দিবস আজ। এ উপলক্ষে সারাদেশের ন্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে- উদ্বোধনী অনুষ্ঠান, বিভাগীয় উপস্থাপনা, প্যানেল আলোচনা ও মিনি কুইজ প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: জিয়াউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন-ওসমানী মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা: উমর রশীদ মনির। সম্মানিত অতিথি থাকবেন-ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা: সৌমিত্র চক্রবর্তী এবং চর্ম ও যৌনরোগ বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা: সালেহ আহমদ শাহীন। নাক কান ও গলা রোগ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা: নুরুল হুদা নাঈম এতে সকলের উপস্থিতি কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
