শুক্রবার , ১ নভেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩৬
আজকের সর্বশেষ সবখবর

বটেরতলে ২১ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি আটক

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ২১ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের বটেরতল পয়েন্ট থেকে এগুলো আটক করা হয়। এসময় একটি সিএনজি আটক করে জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের বটেরতল পয়েন্ট থেকে একটি বড় কার্টুনের ভিতর ২১ হাজার শলাকা শেখ সেখ নাসিরুদ্দিন বিড়ি আটক করে জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা। এসময় বিড়ি পাচারকাজে জড়িত থাকায় একটি রেজিস্ট্রেশনবিহীন সবুজ রংয়ের সিএনজি জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করে মামলা দায়ের করা হয়েছে। আর আটককৃত নাসির বিড়ি ও সিএনজি জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।